আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, সর্বগ্রাসী গ্রহ রাহু ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত হবেন। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবেন। প্রত্যাশা প্রাপ্তির মিলন ঘটবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন। পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম বন্ধুত্বে সতর্ক থাকুন। কলকারখানায় উৎপাদন কমবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পিতামাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। কর্মব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শূন্য পকেট পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। দূরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আয় বুঝে ব্যয় করতে হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
লাইফস্টাইল বদলাবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।

