২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি!

প্রতিদিনের ডেস্ক:
মুহূর্তের মধ্যে কার ভাগ্য কোন দিকে মোড় নেয় তা বলা যায় না! আর এ ভাগ্য পরিবর্তন বদলে দিতে পারে মানুষের জীবনও। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামের যুবক আনারুল হক। সকালে লটারির টিকিট কেটে দুপুরেই প্রথম পুরস্কার জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এই যুবক। এই খবরে আনন্দে ভাসছে গোটা গ্রাম।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের তথ্য মতে, আনারুল বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ মিটারের বিল রিডিং সংগ্রহের কাজ করেন। সাধারণ পরিবারের সন্তান আনারুলের বাবা চা-বাগানের শ্রমিক।সংসারের নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি মাঝে মধ্যেই শখে লটারির টিকিট কাটতেন।জানা গেছে, বুধবার সকালে তিনি বারঘরিয়ার একটি লটারি কাউন্টার থেকে নাগাল্যান্ড স্টেট লটারির একটি টিকিট কিনেছিলেন। পরে ফলাফল প্রকাশিত হলে কাউন্টার মালিক তপন সরকার তাকে জানান, তার টিকিটে এক কোটি টাকার প্রথম পুরস্কার পাওয়া গেছে। সুখবরটি পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন আনারুল। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর থেকেই তার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের সদস্যদের মুখেও ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। বাবা-মা, আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামের মানুষ সবাই তার এই সাফল্যে উচ্ছ্বাসিত। আনারুলের এ সাফল্যে নতুন স্বপ্ন দেখছে তার পরিবারও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়