২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এ দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর রাশি অধিপতি বুধ, দেবগুরু বৃহস্পতি ও প্রশান্তির দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। জনপ্রিয়তার গ্রাফ চাঙা হবে। দাম্পত্য কলহবিবাদ মিটবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট থাকবে। জমিজমা-সংক্রান্ত বিরোধ মিটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। মন সংগীতের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সপরিবারে কাছেপীঠে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা। কর্ম-অর্থ, যশখ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। জীবিকার ভীত মজবুত হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ধর্ম পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি ঝুঁকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দ্রুতগতির বাহন বর্জনীয়। দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা বাড়বে। প্রেম বন্ধুত্ব ফাটল ধরবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। লৌকিকতা পরিহার করুন। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান বর্জনীয়। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। গুরুজনদের প্রতি নজর দিন। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক দৈন্যদশা কাটবে। লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
জমিজমাসংক্রান্ত বিরোধ মিটবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজরব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দলিলপত্র হাতে আসবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। নিঃসন্তান দম্পত্তির কোল আলোকিত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। দিনটি স্বরণীয় বরণীয় রেকর্ডীয় হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা শ্রেয় হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়