২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, দৈত্যকুলগুরু শুক্র ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ভাইবোনের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কর্ম ও ব্যবসায় তরতাজা উন্নতি করে চলবেন। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলাবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় মজুতমালের দাম বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পাওনা টাকা আদায় হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কন্যাসন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। লৌকিকতা পরিহার করুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণমুক্ত করবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হয়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
পরিবারের কোনো বয়স্কলোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। শিক্ষার্থীদের মন ভেঙে পড়বে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়