উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে গলায় ফাঁসি দিয়ে সুরাইয়া নামের (৭) বছরের শিশু আত্মহত্যা করেছে। নিহত সুরাইয়া উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের মিঠু গাজীর মেয়ে। রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৪ দিকে নিজ বাড়িতে এঘটনাটি ঘটে।স্থানীয় ইউপি সদস্য আবিদ হাসান জানান, ঘটনাস্থলে যেয়ে নিহত সুরাইয়ার পরিবারের কাছ থেকে জানতে পারি সুরাইয়া খুব চঞ্চল প্রকৃতির ছিল। দুপুরের সময় অনেকক্ষণ পুকুরে গোসল করায় তার মা বকাবকি করে। মায়ের উপর অভিমান করে। ঘরে যেয়ে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করে। সে ৩৭নং উত্তর আবাদ চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানান, ঘরে যেয়ে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ছোট একটা বাচ্চা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টা পরবর্তীতে জানানো হবে।

