২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ইজিবাইকের ধাক্কায় কৃষক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় ইব্রাহিম খলিল (৬০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেল যশোর বেনাপোল সড়কের নতুনহাট বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ইব্রাহিম খলিল নতুনহাট বড় মেঘলা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়