২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে ছাগলে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে জখম

মাসুম বিল্লাহ,কেশবপুর
ছাগলে পাটগাছ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে যশোরের কেশবপুরে এক নারীকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহনাজ পারভীন (২৬) বেলকাটি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ পারভীন মাঠের পাশে রাস্তার ধারে একটি ছাগল বেঁধে রেখে বাড়িতে যান। পরে ছাগলটি খুঁটি উপড়ে পাশের জমিতে ঢুকে পাটগাছ খেতে শুরু করে। এ সময় প্রতিবেশী আয়শা বেগম (৩২) ছাগলটি ধরে নিজের বাড়িতে বেঁধে রাখেন। পরে শাহনাজ তার ছাগল খুঁজতে গিয়ে জানতে পারেন, পাটগাছ খাওয়ার কারণে আয়শা বেগম ছাগলটি আটকে রেখেছেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে তিনি আয়শার বাড়িতে গিয়ে ছাগল ফেরত চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়। একপর্যায়ে আয়শা বেগম দা দিয়ে শাহনাজের কপালে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত শাহনাজকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্ত আয়শা বেগম বেলকাটি গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়