যশোরে ধর্ষণে বাধা দেয়ায় বিধবা নারীকে ছুরিকাঘাতে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের মোবারককাঠি ঘোষপাড়ার এক বিধবা নারীকে ধর্ষণে বাধা দেয়ায় ছুরিকাঘাতে জখম করেছে আব্দুল কাদের নামে এক যুবক। এ ঘটনায় কাদেরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছে তার দেবরের ছেলে। কাদের একই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, তার চাচী একই বাড়ি থাকেন। বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন তিনি। ওজু করতে বাইরে গেলে কাদের কৌশরে তার ঘরে ঢুকে লুকিয়ে থাকে। ওজু করে ঘরে ঢোকার সাথেই কাদের তাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে কাদের ধারালো ছুরি দিয়ে তার চাচীর গলায় ও মুখে আঘাত করে জখম করে। এরমধ্যে বাড়ির লোকজন এগিয়ে আসলে কাদের পালিয়ে যায়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়