৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে ফ্যামিলি, কৃষক, ইমাম কার্ডসহ সব মানবিক-উন্নয়ন কর্মসূচি পুরোদমে শুরু করা হবে। বুধবার ঝিনাইদহ শহরের পবহাটিতে আধুনিক কসাইখানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ভোটারের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছি। বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করব। সারা বাংলাদেশে ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজ ১৯টি জেলায় ১৯টি স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে।তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারুইপাড়া গ্রামে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। আমরা ইতোমধ্যে কৃষক কার্ড উদ্বোধন করেছি, হরিণাকুণ্ডু ও শৈলকুপায় খাল খননের উদ্বোধন করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, তার পাইলট কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি।​আইনমন্ত্রী আরও বলেন, এবারের যে বাজেট দেওয়া হয়েছে, তাতে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে কারণে আশা করছি, মাসের এক তারিখ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যত মানবিক কর্মকাণ্ড আছে, তা আমরা ফুল স্পিরিটে এগিয়ে নিতে পারব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়