৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সোনাডাঙ্গায় গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে পুলিশ দম্পতির বিরুদ্ধে

খুলনা প্রতিনিধি
খুলনার সোনাডাঙ্গায় এক গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাকা দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার গৃহপরিচারিকার নাম মিলন (১৮)। তিনি নরসিংদীর বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, তিনি সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন এবং সেখানেই থাকতেন। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়