৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

এসএম মমিনুর রহমান, ফুলতলা
ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। এদের মধ্যে ৮ জন ফুলতলা এবং বাকি ১৬ জন যশোর জেলার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানায়, যশোর থেকে খুলনাগামী জ্বালানী তেলের ট্রাকের চাকা ফেটে গিয়ে যশোরগামী রূপসা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী ট্রাকের পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ফলে রূপসা পরিবহন ও কলেজের বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হন। তাদের উদ্ধার করে অভয়নগর ও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফুলতলা থানার অফিসার ইনচার্জ এমএম তৌহিদ বলেন, পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় যানবাহন চলাচলে বিঘ্নিত হলেও এখন তা স্বাভাবিক রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়