৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভ্যাটসহ সোনার নতুন দাম, ভরিতে কমলো ৯ হাজার টাকা

প্রতিদিনের ডেস্ক:
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো ভ্যাটসহ সোনার দাম ঘোষণা করা হয়েছে।এতে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৯ হাজার ১৩ টাকা।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হলে এক ভরি সোনার গহনার দাম দাঁড়ায় ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।সেই হিসাবে নতুন মূল্য কার্যকরের ফলে ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম ৯ হাজার ১৩ টাকা কমেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়