প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর বাড্ডা ও পল্টন থানায় করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন আবেদন কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার জামিন আবেদন মঞ্জুর হয়নি উচ্চ আদালতে। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট আলী আহমেদ খোকন।এ সংক্রান্ত বিষয়ে করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চান তৌফিক-ই ইলাহী চৌধুরী। গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এই নিয়ে শুনানিও হয়।
