নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় স্বামীর সঙ্গে অভিমান করে এক সন্তানের জননী আখি (১৯) বিষপানে আত্মহত্যা করেছে। মৃত আখি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের হাঁসখালি গ্রামের শাহীনের স্ত্রীও তিনি শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের আশরাফুল হোসেন খোকনের কন্যা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্বামী সাথে পারিবারিক কলেহের জের ধরে জেরে বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাত দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর সাড়ে ৪টার দিকে যশোর হাসপাতালে আঁখি মারা যায়। পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
