প্রতিদিনের ডেস্ক:
বিশ্বকাপ এলেই নেদারল্যান্ডসকে যেন টাইব্রেকারের ভুত চেপে ধরে। গ্রুপ পর্বগুলো তারা বেশ স্বাচ্ছন্দ্যে পার হয়ে গেলেও পরের রাউন্ডগুলোতে গিয়ে আর পেরে ওঠে না। শেষবার ২০১০ সালের ফাইনালে খেলেছিল কমলা দলটি। ২০১৪ বিশ্বকাপেও তৃতীয় হয়েছিল তারা। কিন্তু এরপর তারা কেবল তাদের নামের ছায়া হয়েই ছিল।২০২৬ বিশ্বকাপেও এর ব্যতিক্রম হলো না। মরক্কোর সঙ্গে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিলো কোম্যানের দল। সেই সঙ্গে একটি লজ্জার রেকর্ডও গড়লো তারা। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি চারবার টাইব্রেকারে হারার রেকর্ড গড়লো নেদারল্যান্ডস। তারা ভাগ বসালো স্পেনের রেকর্ডে। কেননা স্পেনও চারবার টাইব্রেকারে হেরেছে।১৯৯৮ সালে ব্রাজিলের বিপক্ষে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ বিশকাপের কোয়ার্টারে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ডাচরা। এবার হারলো মরক্কোর বিপক্ষে।চারবার তারা ট্রাইব্রেকারে হেরে রেকর্ড গড়লো। যুগ্মভাবে প্রথম স্থানে থাকা স্পেনও চারবার হেরেছে টাইব্রেকারে। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ড। তারা সবাই তিনবার করে টাইব্রেকারে হেরেছে।
