হেরোইন মামলায় বেনাপোলের জামালের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
যশোরে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাঁগআচড়ার পশ্চিমকোটা এলাকায় পুলিশ তার দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়