উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাজগঞ্জ বাজার মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী ও গাজী আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সফিয়ার রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব রবিউল ইসলাম, মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, জাহাঙ্গীর বিশ্বাস, কফিল উদ্দিন, আলাউদ্দিন আলা, মফিজুর রহমান মফিজ, আহসান হাবিব রিপন, মাস্টার হুমায়ুন কবীর।
