চাপ-হুমকি উপেক্ষা করে খামেনির জানাজায় বিদেশিরা, কৃতজ্ঞতা জানাল ইরান

প্রতিদিনের ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নেওয়ায় বিদেশি অতিথিদের ধন্যবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, নানা ‘চাপ ও হুমকি’ উপেক্ষা করে এই জানাজায় অংশ নিয়ে বিদেশি প্রতিনিধিরা প্রমাণ করেছেন যে তারা ‘ইতিহাসের সঠিক পক্ষে’ দাঁড়িয়েছেন।শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের এই বিদায়ী অনুষ্ঠানে যোগ দেওয়া সব বিদেশি অতিথির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, উপস্থিত অতিথিরা মূলত সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।তেহরান জানিয়েছে, বিশ্বজুড়ে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং এই অঞ্চলের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিদের উপস্থিতি প্রয়াত নেতা ও ইরানি জাতির গৌরবকে প্রতিফলিত করে।একই সঙ্গে,ইরানি জনগণকে বিপুল সংখ্যায় এই জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তারা উল্লেখ করেছে, এই শোকের অনুষ্ঠান ইরানের অভ্যন্তরীণ সংহতি এবং শক্তির বহিঃপ্রকাশ ঘটাবে।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অধীনে ইরান প্রয়াত নেতার দেখানো পথেই এগিয়ে যাবে। দেশ সেই আদর্শ ও লক্ষ্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়