প্রতিদিনের ডেস্ক:
শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।সোমবার (৬ জুলাই) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত হাসপাতালে চারজন কারারক্ষী ও ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।তিনি বলেন, সংঘর্ষে আহত শতাধিক বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।কী কারণে কারাগারের ভেতরে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
