আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ পরিবর্তনশীল গ্রহ চন্দ্র, গ্রহপিতা রবি ও ন্যায়ের দেবতা মহাশনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলাবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা পাবেন। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কর্ম-ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণ মুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। হাতে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালংকার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
পরিবারের কোনো বয়স্কলোকের শরীরে স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। শিক্ষার্থীদের মন ভেঙে পড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আটকে থাকা কাজ সচল হবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম-অর্থ-যশ-খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মামলা-মোকদ্দমায় জয়ী হবেন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতা-মাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত বুলিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। লৌকিকতা পরিহার করুন। মন সুর সংগীত ও ধর্মে আকৃষ্ট থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।
