৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল-অবরোধ

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপির পদ বঞ্চিত নেতা-কর্মীরা । মঙ্গলবার দুপুরে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিন কেের উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-যশোর মহাসড়ক অবরোধ করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপি নেতা জিএস সাচ্চু মিয়া, উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা এসএম শাহীন বিপ্লব,সিনিয়র বিএনপি নেতা আবু হায়াত সাবু, আনিচুর রহমান কামাল ,সাবেক জেলা কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক চন্দন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ,নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ অনেকে। বক্তারা বলেন, গত বছরের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন এবং নির্বাচন হয়েছিল। এ সম্মলেনে অংশগ্রহনকারী ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতাকর্মী বিগত আওয়ামী শাসন আমলে জেল হাজত খেটেছে। নির্বাচনে অংশগ্রহন কারী প্রতিদ্বন্দী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের যোগ্য জায়গায় না রেখে এবং অনেক নেতাকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা আরো বলেন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি -সম্পাদক আত্মীয়করন ও স্বজন প্রীতি করে আওয়ামীপন্থি লোক নিয়ে কমিটি গঠন করেছে। বির্তকিত ব্যক্তিরা এই কমিটিতে আসছে অথচ প্রকৃত নেতাদের বাদ দিয়েছে। আমরা এতে হতভম্ব হয়েছি। উচ্চ শিক্ষিত ত্যাগী সিনিয়র নেতা সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ভিপি শফিকুল ইসলাম সবুজ, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু ,মেম্বর পলাশ, খোকন সরদার, রবিউল ইসলাম পলাশসহ অনেকের নাম বর্তমান কমিটিতে নেই। অবিলম্বে উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীকে নিয়ে কমিটি গঠনের দাবী জানান তারা। এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ জানান, যোগ্য ত্যাগি নেতাকর্মীদের কমিটিতে রাখা হয়েছে। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু জানান, অভিযোগকারীদের সকল অভিযোগ সত্য নয়,অধিকাংশ নেতাদের মতামতের ভিক্তিতে কমিটি করা হয়েছে। সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ভাষ্য যোগ্য সব নেতার নাম দেওয়া সম্ভব হয়নি,কমিটি করার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়