৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

১৭ বছরে সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ১৩৫ জনকে হত্যা

আব্দুল আলিম , সাতক্ষীরা
সাতক্ষীরা নবগঠিত জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ সাংবাদিক সম্মেলন করে বলেছেন, জনগণের নাগরিক ও ভোটের অধিকার এবং গণতন্ত্রপূনঃ প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছে। এটা কিন্তু ৫ আগষ্টের আন্দোলন না। আর এই আন্দোলন করতে গিয়ে ২০১৩ সাল থেকে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৩৫ জনকে হত্যা করা হয়েছে। এখন সাতক্ষীরা জেলা বিএনপিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। এর জন্য দলের সর্ব স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার সফলতা পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: শহীদুল আলম, কাজী আলাউদ্দীন প্রমুখ। সাংবাদিক সম্মেলনায় নতুন কমিটির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ আরও বলেন, কোন দলীয় কোন্দল নয়। ভুল বুঝাবুঝি নিরশন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে জেলা বিএনপি কোনো স্বজনপ্রীতি করবে না। তিনি বলেন, আহ্বায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিক ভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তারা সঠিক ভাবে কাজ করছেন। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়