হুমায়ন কবির মিরাজ
শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১৮ ফেব্রুয়ারি যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কন্যাদহ বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উলাশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এ সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি শামছুল আলম বিষে, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার বাবলু রহমান, কন্যাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল ওহাব। এছাড়াও উলাশী যুবদলের নেতা মইদুল ইসলাম, বিএনপি নেতা মিন্টু, জেলা কৃষক দলের সদস্য আল-আমিন মাহমুদ মিলন, লিটন মাহমুদ, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১৮ ফেব্রুয়ারির মহাসমাবেশ সফল করতে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনকে বেগবান করতে বিএনপির এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

