প্রতিদিনের ডেস্ক॥
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যত্ন করে সবাইকে খাওয়াতে ভালোবাসেন তিনি। তার এই খাওয়ানোর প্যাশনই এবার অন্যভাবে প্রকাশিত হবে। শরৎ বোস রোডে ‘নিবলস’ নামে একটি রেস্তরাঁ দিয়েছেন নায়িকা। জানা যায়, প্রিয় বন্ধুর রেস্তরাঁ ছিল এটি। সেটি কিনেছেন নায়িকা। বন্ধুর মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখতেই এটি কিনেছেন তিনি।

