৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় বাড়িতে ঢুকে ৩ মহিলাকে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি

রেজাউল করিম, লোহাগড়া
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় বাড়ীতে ঢুকে তিন জন মহিলাকে কুপিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দুপুরে গ্রামের কবির মোল্যা ও লিয়াকত শেখের লোকজন এই হামলার ঘটনা ঘটায়। জানা গেছে, উপজেলার লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে নওশের মৃধার লোকজনের সাথে প্রতিপক্ষ কবির মোল্যার লোকজনের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ওই সময় মিমাংসা করে দেন।এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মাতুব্বর কবির মোল্যা ও লিয়াকত শেখের নির্দেশে পলাশ শেখ,মোজাম মোল্যা,নাজমুল শেখ,রামিম শেখ, ইমরুল শেখসহ ২৫/৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে নওশের মৃধার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ীতে কোন পুরুষ লোক না থাকায় নওশের মৃধার স্ত্রী জাহানারা বেগম,মেয়ে তানিয়া সুলতানা এবং পিকুল মৃধার স্ত্রী স্মৃতি খানমকে রামদা দিয়ে মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসাপাতালে আনতে গেলে প্রতিপক্ষরা বাঁধা দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।অবস্থার অবনতি হওয়ায় স্মৃতি খানমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। কবির মোল্যা ও লিয়াকত শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের লোকজন খুবই অন্যায় কাজ করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়