২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ববি’র নয়া মিশন

প্রতিদিনের ডেস্ক॥
চিত্রনায়িকা ববি হক অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘ময়ূরাক্ষী’। ছবিটি তেমন একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। এদিকে, নতুন বছরে তার অভিনীত ‘খোয়াব’ শিরোনামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে বঙ্গতে। এতে বরাবরের মতো গ্ল্যামারাস চরিত্রে দেখা গেছে এ নায়িকাকে। এদিকে, ২০২৫- এ এসে নতুন দু’টি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তিনি। এর একটি হলো- বদিউল আলম খোকনের ‘তছনছ’। আর অন্য ছবিটির নাম- ‘বউ’। কে এম নিলয়ের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন ডি এ তায়েবের বিপরীতে। এদিকে, এ দু’টি সিনেমা নিয়েই বেশ আশাবাদী এ নায়িকা। কারণ করোনার পর থেকে সেভাবে সিনেমায় নিয়মিত হতে পারেননি তিনি। সেদিক থেকে এ বছরটিকে তিনি নিজের নয়া মিশনের বছর হিসেবে মনে করছেন। ববি বলেন, যে দু’টি সিনেমার কাজ করছি, তার গল্প খুবই সুন্দর। তা ছাড়া আমার চরিত্রও চ্যালেঞ্জিং। আশা করছি, ভালো কিছু হবে। ববি আরও বলেন, এখন আমার কাছে নারী প্রধান চরিত্রের প্রস্তাবই বেশি আসছে। এটা আমার জন্য ইতিবাচক দিক। আশা করছি, ভালো কিছু কাজ এ বছর উপহার দিতে পারবো। এদিকে, ববি ওটিটি প্রসঙ্গে বলেন, ‘খোয়াব’ থেকে ভালো সাড়া পাচ্ছি। ওটিটির বেশ কিছু নতুন কাজের প্রস্তাব রয়েছে। আশা করছি, এ মাধ্যমেও ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে পারবো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়