২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়- মোবারক হোসেন

এম এ রহিম, চৌগাছা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্ঠিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের জনগন আগামীতে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এ জন্য তারা আমাদের সহ্য করতে পারেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেন্ডারবাজিতে ব্যস্ত। তিনি যশোরের চৌগাছা উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বৃহ¯পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহবান জানিয়ে মোবারক হোসেন বলেন, ডা. ফরিদ ঢাকা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে আমীরে জামায়াতের আহবানে দেশে এসেছেন। তাকে সংসদে পাঠানোকে যুদ্ধ হিসেবে নেবেন। এই নির্বাচনে বিজয়ী করাকে বদর, ওহুদ খন্দকের যুদ্ধের মতো নেবেন। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যশোর জেলা জামায়াত নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, যশোর জেলা জামায়াতের দপ্তর স¤পাদক নূর ই আলম মামুন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, ইসলামী আন্দোলন চৌগাছা উপজেলার সভাপতি মাওলানা আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দীন চৌগাছা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দীন খান, সাবেক সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যন মাওলানা আব্দুল কাদের, উপজেলা জামায়াত নেতা ও স্বরুপদাহ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল লতীফ, চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় খতিব মাওলানা আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়