২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় জেলে নারীদের ক্ষমতায়নে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
পাইকগাছায় জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইডিও সংস্থার বাস্তবায়নে এবং অক্সফার্মের অর্থায়নে এ সভা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, প্রজেক্ট ম্যানেজার শেখ মিজানুর রহমান। আইডিও প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, ডা. ইব্রাহিম গাজী, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, আইডিও’র কমিউনিটি মোবিললাইজার মো. মনিরুজ্জামান, মোছা. হুসনেয়ারা খাতুন, মিতা দাশ ও মুর্শিদা খাতুন প্রমুখ। এসময় অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পর্যায়ের সমাজসেবা,মৎস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরে সরকারি সেবা গুলো যাহাতে সাধারণ জেলে নারীরা পেতে পারেন সে ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়