প্রতিদিনের ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত সুবিধা পাচ্ছে তা টুর্নামেন্ট শুরু থেকেই অভিযোগ করে আসছেন বর্তমান-সাবেক ক্রিকেটারসহ বিশ্লেষকরা। শুধু দুবাইয়ের মাঠে খেলা হওয়ায় ভারত পিচের সুবিধা নেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী রবিবারের ফাইনালও দুবাইয়ে হওয়ায় ভারতের সুবিধা পাওয়ার বিষয়টা কিভাবে দেখছেন তা জানতে চাওয়া হয়েছিল কেন উইলিয়ামসনের কাছে। সুবিধার বিষয়কে গৌণ মনে করে ফাইনাল নিয়ে তিনি ভাবছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। সাবেক নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, বেশ কয়েকটা ম্যাচ সেখানে (দুবাই) খেলার কারণে তারা (ভারত) স্পষ্ট ধারণা পেয়েছে কিভাবে কিভাবে খেলতে হয়। কিছুটা আমাদের সুবিধার মতোই। এই ভেন্যুতেও (লাহোর) আমরা বেশ কয়েকবার খেলেছি। তাই মনে করি ক্রিকেটের অংশ এটা। বিষয়টা এখন যা তাই।’ দুবাইয়ের ফাইনাল নিয়েই নিউজিল্যান্ড দল ভাবছে জানিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের মনোযোগ পরের ম্যাচে, ম্যাচের ভেন্যু, প্রতিপক্ষ, এসবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভারতের সঙ্গে সেখানে আমরা একবার খেলেছি।’ ফাইনালে খেলতে মুখিয়ে আছেন জানিয়ে উইলিয়ামসন বলেছেন, ‘(দুবাই) কন্ডিশন ভিন্ন।
তাই চেষ্টা করব ইতিবাচক দিকগুলো নিয়ে নিজেদের তৈরি করার। ফাইনালের আগের দুই তিন দিন কাজে লাগানোর চেষ্টা করব আমরা। এটা ফাইনাল। তাই আমি রোমাঞ্চিত।’

