৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক বাংলাদেশী ১৮ মাস বন্দি থাকার পর মৃত্যু

উৎপল মণ্ডল, শ্যামনগর
ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। অসুস্থ তার কারনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর(যাদা)গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আশরাফ হোসেন (৪৮)।এদিকে ভারতের কারাগারে বাংলাদেশির মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানান এবং তার পরিবারকে আর্থিক সহায়তা করেন।মৃত আশরাফের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনৃপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদন্ড দেয়া হয়। অসুস্থ হলেও পরিবারের সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখতে পারার মধ্যে ৭ মার্চ তার মৃত্যুর খবর এসেছে। যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না বলেও তিনি দাবি করেন। বিষয়টি জানতে পেরে সহায়তা সামগ্রী নিয়ে শনিবার সকালে নিহতের পরিবারের পাশে ছুটে যান শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন,শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার। স্থানীয় ইউপি সদস্য শেখ শাহিনুর বলেন, মৃতদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। আশরাফের স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান আছে।উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন বলেন, কৈখালী ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী কাগুচী দমদম জেল থেকে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিকভাবে কিছু খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে পরিবারটিকে।মৃত আশরাফের পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়