৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মুখ খুললেন মিম মানতাসা

প্রতিদিনের ডেস্ক
২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম মানতাসা। এর তিন বছর পর মাত্র ২৪ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেন। চার বছর হতে চলেছে তার দাম্পত্য জীবনের। বলতে গেলে অন্য তারকাদের মতো ক্যারিয়ার না গুছিয়ে ভিন্ন পথে হেঁটেছেন তিনি। অভিনেত্রী এবার এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বাবার সিদ্ধান্ত মেনেই বিয়েটা করেছিলেন তিনি। মিম বলেন, আমার বিয়ের পুরোটাই বাবার সিদ্ধান্ত ছিল। তিনি চেয়েছিলেন আমার বিয়ে দিতে। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি। স্বামীকে নিয়ে তিনি বলেন, আসলে মানুষটা অনেক ভালো। তা না হলে দীর্ঘ চার বছর একসঙ্গে থাকা কঠিন। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি সঠিক ছিল। অভিনেত্রী জানান, বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলাতে পরিবার থেকে সবসময় সহযোগিতা পান। তিনি বলেন, পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছু করা বা কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সহযোগিতা করে। সবার মধ্যে কে আমাকে বেশি সাপোর্ট করে- এটা বলা মুশকিল। এখানে কাউকে কম, বেশি ক্রেডিট দেয়ার উপায় নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়