আলমগীর হোসেন, পাটকেলঘাটা
ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরায় শিশু আছিয়া(৮) ধর্ষনসহ বাংলাদেশে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে পাটকেলঘাটায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাটকেলঘাটার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচরাস্তার মোড়ে মানববন্ধন করেন। সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলআমিন হোসেন শিমুলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক শেখ রিজভী আহম্মেদ, প্রতিষ্ঠাতা সদস্যসচিব শেখ আবির হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ হোসেন, পাটকেলঘাটা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা রাকিবুল ইসলাম , কুমিরা মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদল নেত্রী নাইস সুলতানা মিলি, ছাত্রশিবির নেতা মো: আব্দুল্লাহ। ধর্ষনের বিচার শেষ না হওয়া পর্যন্ত ধর্ষককে জামিন অযোগ্য অপরাধ হিসাবে আইন তৈরী করে ৯০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান বক্তরা।
