২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ৮১ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দ

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ১৮ই মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৭ মার্চ সোমবার রাত ৮ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মানিকখালি ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মানিকখালি ব্রিজের রাস্তা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৮১ হাজার শলাকা অবৈধ ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত পাতার বিড়ি আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক শুল্ক ফাঁকি দিয়ে আসা চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়