১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শুষ্ক মরুভূমি হঠাৎই ঢেকে গেছে ফুলে!

ঋতু সাহা
ফুলে ফুলে ঘেরা মরুভূমি! বৃষ্টির পর ফুলে ফুলে ছেয়ে গেছে চিলির আতাকামা মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছে সৌন্দর্য পিপাসু মানুষের দল। যেদিকেই দু’চোখ যায় শুধু সাদা ও বেগুনি রঙের ফুল। যেন এই দিগন্ত ছোঁয়া নীল-লোহিত বর্ণে বদলে গেছে মরুর রূপ। চিলির আতাকামা বিশাল মরুভূমিতে ফুলেল সুবাস। দেশটির উত্তরাঞ্চলের বালুময় বিশাল অনুর্বর এই বিরানভূমি, পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান। এরপরও প্রায় প্রতিবছরই এই অনুর্বর এলাকায় সাদা ও বেগুনি রঙের ফুলে ছেয়ে যায়। যে দিকে দু’চোখ যায় শুধু দেখা যায় বিছানো হয়েছে রক্তনীল রঙের ফুলেল কার্পেট। এই দিগন্ত ছোঁয়া নীল-লোহিত বর্ণে বদলে গেছে মরুর রূপ। এই মৌসুমি ফুলগুলো দেখা ও উপভোগ করা আমাদের এক বিশেষ অধিকার। এই ঋতুতে এই জায়গায় হাঁটার এবং এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাওয়াটা আসলেই চমৎকার। ফুলের মরুভূমি আতাকামায় প্রায় প্রতি বছরই বিভিন্ন ফুলে ছেয়ে যায়। বৃষ্টি ও সঠিক তাপমাত্রার সমন্বয় হলেই বীজগুলো সজীব হয়ে উঠে। অস্বাভাবিকভাবে বসন্ত মৌসুমের আগেই ফুটে গেছে বিশেষ এই ফুলটি। বিজ্ঞানীরা বলছেন, এল নিনো প্রভাবে বৃষ্টিপাতের কারণেই এমনটি ঘটেছে। চিলির পন্টিফিকাল ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, গত ৪০ বছরে প্রায় ১৫টি প্রস্ফুটনের ঘটনা ঘটেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়