২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে জুটি বাঁধছেন অপরাজিতা-দেবচন্দ্রিমা

প্রতিদিনের ডেস্ক॥
ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে ওয়েব সিরিজ- সর্বত্র অপরাজিতা আঢ্যর অবাধ বিচরণ। অপরদিকে দেবচন্দ্রিমা সিংহরায়ও ইদানীং টলিউড থেকে বলিউডে একযোগে চুটিয়ে কাজ করছেন।এবার এই দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তার নতুন ছবি। সেই ছবিতেই অপরাজিতা আঢ্য ও দেবচন্দ্রিমা সিংহরায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। তবে এই ছবির হাত ধরেই বড়পর্দায় পরিচালনায় পা রাখছেন পাভেল। বরাবরই বড়পর্দায় কাজ করার ইচ্ছা ছিল পাভেলের। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ছোটপর্দার সফল ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেলের। নিজের নতুন ছবিতে সম্পর্কের সমীকরণ নিয়ে গল্প বুনছেন পরিচালক। জানা যাচ্ছে আগামী মাস থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে নিজের জন্মদিনের আগে গুরুদেবের আদেশে কুম্ভে গিয়েছিলেন অপরাজিতা। ফিরে এসে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করেছেন বসন্ত উৎসব। সদ্য শেষ করেছেন শিবপ্রসাদ মুখোর্জির পরিচালনায় বিজ্ঞাপনী ছবির শুটিং পর্ব। পাশাপাশি শুরু করেছেন ছবির কাজও।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়