৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কেশবপুরে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে পৌর সুপার মার্কেট নির্মাণকাজের উদ্বোধন

কেশবপুর সংবাদদাতা॥
যশোরের কেশবপুরে প্রতীক্ষিত পৌর সুপার মার্কেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে শহরের বৈকালিক কাঁচাবাজার হাটায় ওই বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এলাকাবাসী জানান, ওই জায়গাটিতে কেশবপুর পৌরসভার পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পৌর সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু কাজটি বিলম্বে শুরু হলেও শহরবাসী একটি বহুতলবিশিষ্ট মার্কেট ভবন পেতে যাচ্ছে। এটিই হবে পৌর শহরের প্রথম বহুতলবিশিষ্ট মার্কেট। প্রকল্প সূত্রে জানা গেছে, আই.ইউ.জি.আই.পি প্রকল্পের আওতায় মার্কেট নির্মাণ কাজ করা হচ্ছে। ৬ তলা বিশিষ্ট ফাউন্ডেশনে এখন ৩ তলা বিশিষ্ট মার্কেট নির্মাণ হবে আই.ইউ.জি.আই.পি প্রকল্পের সহকারী প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, ‘৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কেশবপুর পৌর সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু হলো। আগামী ২০২৬ সালের শেষের দিকে মার্কেট নির্মাণের কাজ সমাপ্ত হবে।’ মার্কেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মার্কেট নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়