২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শিল্প বাণিজ্য মেলায় জুলাই বিপ্লব কর্নারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলায় ‘২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ স্মরণে বিশেষ ‘জুলাই বিপ্লব কর্ণার’ উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর ইন্সটিটিউটের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফাতেমা অন্যন্যা, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, সংগঠক ইব্রাহিম খলিল, শার্শার আহ্বায়ক গালিব এবং সদস্য সচিব সাজিদ। এছাড়া মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক সাজ্জাদ হোসেন বাবু, শিমুল ভূঁইয়া ও কামরুল ইসলাম কুটিসহ অনেকে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি জানিয়েছে, ‘জুলাই বিপ্লব কর্ণার’-এ ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি প্রতিদিনই এ কর্ণারে নানা ধরনের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়