৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিসিডিএস দেবহাটা শাখার আয়োজনে মতবিনিময় সভা

রুহুল আমিন, দেবহাটা
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি দেবহাটা উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার ৩০ এপ্রিল দুপুর ১ টায় সখিপুর পালপাড়ায় নকল, ভেজাল নিম্নমানের ঔষধ বর্জন এবং সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় প্রসঙ্গে অনুষ্ঠেয় উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিসিডিএস সভাপতি দেব কুমার দেবু। মোঃ আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ও আহবায়ক এমআরপি বাস্তবায়ন কমিটি মোঃ সিদ্দিকুর রহমান । জেলা কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন। কার্যকরী সদস্য মোঃ মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য আবু হেনা খোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সহ-সভাপতি নাজমুল ইসলাম সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা কেমিস্ট্রি বৃন্দ। সর্বশেষে জেলা কমিটির দিকনির্দেশনায় সকল কেমিস্ট একত্বতা ঘোষণা করেছে যে তারা এম আর পি বাস্তবায়নে অনড় থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়