১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাকিস্তানে ভারতীয় অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

প্রতিদিনের ডেস্ক॥
পেহেলগেম সন্ত্রাসী হামলার জেরে বেশকিছুদিন থেকেই উত্তপ্ত হয়ে ছিল ভারত-পাকিস্তান সম্পর্ক। এবার পাকিস্তানে মঙ্গলবার (৬ মে) রাতে বোমা হামলা করেছে ভারত। আর দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। সিঁদুর সনাতন ধর্মাবলম্বী নারীদের বৈবাহিক জীবনের প্রতীক।
তাই এমন একটি অতর্কিত হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেনো তা নিয়ে উঠেছে প্রশ্ন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়। এতে সদ্য বিবাহিতসহ বিধবা হন ২৫ নারী। নিহতদের বিধবা স্ত্রীদের ক্ষতি ও ত্যাগের প্রতীক হিসেবে অভিযানের এমন নাম দিয়েছে ভারত সরকার।আর এই নাম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই অভিযানের সময় মুরিদকে, বাহাওয়ালপুর, সিয়ালকোট, চাক আমরু-সহ মোট ৯টি স্থানে নির্ভুল হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এদিকে, ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে দেশটির উপর পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তান।
পাকিস্তানের দাবি, তাদের প্রতিরোধের মুখে পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ভারতের।
পেহেলগামের হামলায় ভারত সরকার বার বার পাকিস্তানের উপর দায় চাপানোর চেষ্টা করলেও দেশটি বরাবরই হামলায় সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে এসেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘ভারত যুদ্ধ চাপিয়ে দিয়েছে। পাকিস্তান উপযুক্ত জবাব দিচ্ছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়