অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিনকে(৪৮) বুধবার দুপুরে ধলিরগাতি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ছাত্রদের উপর হামলা ও গোলাগুলির ঘটনায় উপজেলার বুইকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে জোবায়ের হোসেন(৩৬) বাদি হয়ে গত ১০ ডিসেম্বর উপজেলার আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের ১৬৩ নেতা কর্মীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় মো. মফিজ উদ্দিন সন্দেহভাজন আসামী। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম বলেন, গত ৫ আগষ্টের আগের দিন ছাত্রদের উপর হামলা ও গোলাগুলির ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়। চেয়ারম্যান ওই মামলার সন্দেহভাজন আসামি। বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

