১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় সড়ক দূর্ঘটনা হতাহত ৩

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় মটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিহজন হতাহত হয়েছে। উপজেলার বোয়ালিয়া ব্রীজের পুুর্বপাশে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত তিন জনকে উপস্থিত লোকজন পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা ফিরোজ মোড়ল (২৫) ও ইয়াসিন গাজী (২৪) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাডপাতালে পাঠায়। সেখানে নেয়ার সময় পথিমধ্যে মটর সাইকেলে থাকা আরোহী ফিরোজ মোড়ল মারা যায়। ফিরোজ মটবাটী গ্রামের ইসলাম মোড়ল (ভুট্টোর) ছেলে ও ইয়াসিন চেঁচুয়া গ্রামের মেয়াজান গাজীর ছেলে। এছাড়া বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৮) হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। মটর সাইকেলে দুবন্ধু বাঁকা বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে থেকে সাইকেল চালিয়ে ব্রীজ থেকে নীচে নামছিল প্রসেনজিৎ। এসময় মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। ফিরোজের পারিবারিক সুত্রে জানা গেছে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়