২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় ঘের ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চিঠি

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছার ঘের ব্যবসায়ীকে ৩০ লাখ চাঁদা চেয়ে চিঠি দেয়ায় ঘটনায় থানায় জিডি হয়েছে। শুক্রবার ভোরে কে বা কারা সবুজ মৎস্য খামের মালিক মাশফিযার রহমান সবুজের পৌরসভার বাড়ীর ভেতরে একটি চিঠি রেখে গেছে। যাতে লেখা আছে ১০ দিনের মধ্যে ৩০ লাখ টাকা জোগাড় করে রাখবি না নয় তোর পুতলা খালির ৭শ বিষার চিংড়ী ঘের ছেড়ে আসবি। তা না হলে তোকে তোর মরহুম বাবার ঠিকানায় পাঠায় দেয়া হবে। তোর অবস্থা করা হবে সন্ত্রাসীদের যেভাবে রবি ও মাহবুবের অবস্থা হয়েছিল।এ ঘটনায় শুক্রবার সকালে থানায় জিডি করে রাতে সবুজের পৌরসভার বাতিখালীর বাড়ীতে সাংবাদিকদের সাথে বিস্তারিত তুলে ধরেন। উপজেলার লতা ইউনিয়নের শিব পদ সরকার, সত্যজিৎ সরকার ও ক্লিনটন বিশ্বাস জড়িত থাকতে পারে বলে তিনি ধারনা করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রপ্ত) ঈদ্রিসুর রহমান জানান, এ বিষয়টি জানার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। থানায় জিডি হয়েছে। তদন্ত চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়