১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটায় পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার

রুহুল আমিন, দেবহাটা
দেবহাটা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামী আটক হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং দেবহাটা থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এএসআই রফিকুল ইসলাম, এএসআই শফিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে ২০২৫ ইং তারিখ রাত অনুমান সাড়ে ১১টার দিকে দেবহাটা থানার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর এলাকা থেকে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মাঝ সখিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে তানভির আহমেদ সোহেলকে গ্রেফতার করেন। তাকে ১১ মে ২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়