সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জের পৌরসভার বলিদাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইপো, চাচা সমীর আলীর পা কেটে নিয়েছে। মঙ্গলবার রাত ৮টার সময় বলিদাপাড়ার বাবরা রোডে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতাল পরবর্তীতে যশোর আড়াইশো বেড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার ঝুলন্ত পা কেটে ফেলা হয়। আহত সমীর আলীর পরিবার খন্ডিত পা কালিগঞ্জ থানায় নিয়ে মামলা দায়ের করেছে। পুলিশ আসামিতে ধরার চেষ্টা করছি বলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সমীর আলী আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন।
