৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে : আসিফ নজরুল

প্রতিদিনের ডেস্ক॥
আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসাসেবা পান না। তাই তাদের টাকায় তাদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা হবে।’শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি), কালিহাতী ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।আসিফ নজরুল বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে।ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে অতি দ্রুত জনবল নেওয়া হবে।’
উপদেষ্টা বলেন, ‘টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম।এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারেন তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবেন।’
এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান ও টাঙ্গাইল টিটিসির অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়