৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে কত টাকা পেল পিএসজি

প্রতিদিনের ডেস্ক॥
ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছুঁয়ে দেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে মোটা অঙ্কের অর্থ আয় করেছে দলটি। আলিয়াঞ্জ অ্যারেনায় শিরোপা উৎসবের পরই তাদের অ্যাকাউন্টে ঢুকেছে আড়াই কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৬ কোটি ৫ লাখ টাকা। এর আগে লিগ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে বিপুল পরিমাণ অর্থযোগ হয়েছে পিএসজির। লিগ পর্বে ক্লাবটি ৪ ম্যাচে জয়ের পাশাপাশি এক ম্যাচ ড্র করেছে। লিগ পর্বে প্রতিটি ড্রয়ের জন্য পাচ্ছে ৭ লাখ ইউরো (৯ কোটি ৬৯ লাখ টাকা) ও প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ২১ লাখ ইউরো করে (২৯ কোটি ৭ লাখ টাকা)। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে পিএসজি পাচ্ছে ১১৬ কোটি ২৮ লাখ টাকা। নক আউট রাউন্ডের প্লে অফে পৌঁছানোয় পিএসজির অ্যাকাউন্টে ঢুকেছে আরও ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা। সব মিলিয়ে ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতে পাচ্ছে ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা। এদিকে পিএসজির কাছে বিশাল ব্যবধানে হেরেও বড় অঙ্কের অর্থ পাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সবমিলিয়ে এবারের আসরে তাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছে ৪৪০ কোটি ১৮ লাখ টাকা। যার মধ্যে রানার্সআপ হয়েই পাচ্ছে পৌনে ২ কোটি ইউরো (২৫৬ কোটি ৮ লাখ টাকা)। আর লিগ পর্বে দলটি জিতেছে ৬ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচ। লিগ পর্বের জয় থেকে বোনাস হিসেবে ইনজাঘির দল পাচ্ছে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। এখানে ড্র করে দলটি পাচ্ছে ৯ কোটি ৬৯ লাখ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়