৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, দেবগুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। হাত বাড়ালেই সফলতা পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখ-শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে। কামনা বাসনা পূর্ণ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হারানো বুকে ধন বুকে ফিরবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে। মনের অভিলাষ পূর্ণ হবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়