মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতা-কর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে করে সাবেক ও বর্তমান নেতা- কর্মীদের পদ চারনায় সভাস্থল পরিণত হয় মিলন মেলায়। সোমবার দিনব্যাপী স্থানীয় মডেল সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এই অনুষ্ঠান করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঈদ পূর্নমিলনী করেছেন ছাত্র সংগঠন ছাত্রদল। কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনীর আনুষ্ঠানিকতা করেন ছাত্র দল। দিনটি পালনে রবিবার সকালে সংগঠনের সাবেক ও বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দ জড়ো হতে থাকে ওই বিদ্যালয় মাঠে। বেলা ১১ টার সময় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যা কোটচাঁদপুর পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন। এরপর শুরু হয় সাবেক ও বর্তমান ছাত্র দল নেতৃবৃন্দের পরিচয় পর্ব ও স্মৃতি চারন মূলক আলোচনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আব্দুল মুজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি-র সহ সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপি-র সহ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডল। এ ছাড়া উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান, বিএনপি নেতা ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা রেকজাউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর কলেজের সাবেক ভিপি আব্দুর সবুর খান,সাবেক ছাত্র দল নেতা হায়দার আলী।
