৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মাহমুদ আলী নামে এক ব্যবসায়ীর প্রাইভেটকারে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদ আলী উপজেলার শামুকখোলা গ্রামের সৈয়দ হাফিজার আলীর ছেলে। জানা গেছে, শনিবার ঈদের দিন রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ী মাহমুদ প্রাইভেটকারটি শামুকখোলায় গ্রামের প্রতিবেশী কামরুলের বাড়ির পাশে পার্কিং করে কাভার দিয়ে ঢেকে রাখে বাসায় চলে যান। রাত সাড়ে ৩ টার দিকে খবর পান তার প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার জ্বলতে দেখে ৯৯৯ এ কল দিলে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাহমুদ আলী জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনও বের করতে পারিনি,তবে গ্রামের দলাদলির জের ধরে প্রতিপক্ষরা গাড়ীতে আগুন দিতে পারে বলে ধারনা করা হচ্ছে। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে গাড়ীর গ্যাস স্লিন্ডার থেকে আগুন লেগে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়