১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় পুলিশের এসআই আশরাফ হোসেন বরখাস্ত

এম এ রহিম, চৌগাছা
যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। জানা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্ত বয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চান। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় উঠিয়ে নেয়। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলমকে দুইদিন থানায় আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগীতায় পালাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংশা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আসরাফ হোসেন। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেন তিনি। এদিকে গত ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মশিয়ুরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ হোসেন। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহণ করে বিক্রেতা কে ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখান তিনি। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার কিছু বলার নেই। কারন পত্রিকায় লিখলে আমার কোনো লাভও নেই। আর ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়